Posts

Showing posts from April, 2019
প্রশ্ন আমরা কখন তারাবীর নামাযের কিয়াম শুরু করব? রমযানের প্রথম রাত্রিতে (যে রাতে চাঁদ দেখা যায় কিংবা মাস পূর্ণ হয়); নাকি রমযান মাসের প্রথম দিনের এশার নামাযের পর? উত্তর আলহামদু লিল্লাহ। রমযান মাসের প্রথম রাত্রির এশার নামাযের পর মুসলমানের জন্য তারাবীর নামায পড়া শরয়ি বিধান। প্রথম রাত্রি হল যে রাতে চাঁদ দেখা যায় কিংবা মুসলমানেরা শাবান মাসের ত্রিশদিন পূর্ণ করে। অনুরূপ বিধান রমযান মাসের শেষের ক্ষেত্রেও। অর্থাৎ ঈদের চাঁদ দেখার মাধ্যমে  কিংবা রমযান মাসের ত্রিশদিন পূর্ণ হওয়ার মাধ্যমে রমযান মাস শেষ হওয়া সাব্যস্ত হলে আর তারাবীর নামায পড়া হবে না। এতে করে প্রতীয়মান হয় যে, তারাবীর নামায রমযানের দিনের বেলায় রোযা রাখার সাথে সম্পৃক্ত নয়। বরং মাস শুরু হওয়ার মাধ্যমে রাত থেকে শুরু করতে হয় এবং রমযানের শেষ রাতে শেষ হয়। এমন কথা বলা উচিত হবে না যে, তারাবীর নামায সাধারণ নফল নামায; যে কোন রাত্রিতে যে কোন সমাবেশে আদায় করা জায়েয। কেননা তারাবীর নামায রমযানেই উদ্দিষ্ট। তারাবীর নামায আদায়কারী রমযান মাসে কিয়ামুল লাইল পালনের সওয়াবের প্রত্যাশা করেন। তারাবীর নামায জামাতের সাথে আদায় করার হুকুম অন্য নাম...